প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে তামাকপণ্যের কর ও মূল্য অপরিবর্তিত থাকায় দেশজুড়ে উদ্বেগ জানিয়েছেন অর্থনীতিবিদ ও তামাকবিরোধী নেতারা। বৃহস্পতিবার (১৯ জুন) প্রজ্ঞা ও আত্মা আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা বলেন, কর না বাড়ালে তামাকপণ্যের ব্যবহার ও তামাকজনিত মৃত্যু বৃদ্ধি পাবে এবং সরকার রাজস্ব হারাবে।
প্রজ্ঞা ও আত্মার উপস্থাপনায় জানানো হয়, বর্তমানে দেশের মাথাপিছু আয় ১১.৫% বেড়েছে, কিন্তু সিগারেটের দাম না বাড়ায় তা আরও সহজলভ্য হয়ে উঠেছে। একদিকে নিত্যপণ্যের দাম যেমন চাল, তেল, কাগজ ও ডিম বাড়ছে, অন্যদিকে সিগারেট অপরিবর্তিত থাকায় তা সস্তা হয়ে উঠবে—যা উদ্বেগের কারণ।
প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, “এই প্রস্তাবিত বাজেট পাস হলে তা জনস্বাস্থ্য ও রাজস্ব—দুটোর জন্যই ক্ষতিকর হবে।”
নিম্ন ও মধ্যম স্তরের সিগারেট একত্র করে প্রতি ১০ শলাকা মূল্য: ৯০ টাকা
উচ্চ স্তর: অপরিবর্তিত ১৪০ টাকা, প্রিমিয়াম স্তর: ১৯০ টাকা
ফিল্টারবিহীন বিড়ি (২৫ শলাকা): ২৫ টাকা; ফিল্টারযুক্ত (২০ শলাকা): ২০ টাকা
জর্দা প্রতি ১০ গ্রাম: ৫৫ টাকা; গুল প্রতি ১০ গ্রাম: ৩০ টাকা
৬০% সম্পূরক শুল্ক + ১৫% ভ্যাট + ১% স্বাস্থ্য সারচার্জ প্রস্তাব
সিপিডির রিসার্চ ফেলো সৈয়দ ইউসুফ সাদাত বলেন, “বর্তমানে সিগারেটের স্তর বিভাজনে অস্পষ্টতা থাকায় কর ব্যবস্থা সঠিকভাবে কার্যকর হচ্ছে না। স্তর সংখ্যা ৪ থেকে কমিয়ে ৩-এ আনা উচিত।”
প্রজ্ঞার তথ্য অনুযায়ী, প্রস্তাবিত কর ব্যবস্থা বাস্তবায়ন হলে:
প্রায় ২০,০০০ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব অর্জিত হবে
১৭ লাখ মানুষের অকালমৃত্যু রোধ করা সম্ভব হবে
৯ লাখ তরুণ ধূমপানের অভ্যাস থেকে রক্ষা পাবে
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মতুর্জা হায়দার লিটন, মিজান চৌধুরী, নাদিরা কিরণ এবং হাসান শাহরিয়ারসহ প্রজ্ঞা ও আত্মার নেতারা।
প্রতিবেদক: BDS Bulbul Ahmed
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |